Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ নভেম্বর ২০২৬ · ০৬:৪০ অপরাহ্ন

সিলেটে হারানো ৬০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট :

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মালিকদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধার টিমের নিরলস প্রচেষ্টায় সিলেট মহানগর পুলিশের আওতাধীন ছয়টি থানায় করা মোট ৬১০টি জিডি পর্যালোচনা করে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

এসএমপি সূত্রে আরও জানা যায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৪৪৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

দীর্ঘদিন পর শখের মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় পুরোনো মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কেনাবেচার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

এসএমপির পরামর্শ অনুযায়ী, ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার আগে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। ক্রয়-বিক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণ করতে হবে এবং ডিভাইসের বক্সে উল্লেখিত আইএমইআই (IMEI) নম্বরের সঙ্গে সেটের আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে।

বিশেষ করে রাস্তাঘাটে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এসব ডিভাইস চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আশঙ্কা থাকতে পারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং নগরবাসীর নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com