Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

১৭ নভেম্বর ২০২৬ • ০৪:২২ অপরাহ্ন

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:


সিলেটের কানাইঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী-২০১৩) সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি জামিল আহমদ (২৭), পিতা মৃত ইনতাজুল হক, সাং দুর্গাপুর আগফৌদকে রোববার বিকেল আনুমানিক ৪টার দিকে চতুল বাজার থেকে গ্রেপ্তার করা হয়।


একই মামলার অপর আসামি মো. মুজির উদ্দিন (৪৬), পিতা মৃত মুজম্মিল আলী, সাং ছোটফৌদকে সন্ধ্যা ৭টার দিকে মমতাজগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাব্বু আহমদ (২৬), পিতা রফিক উদ্দিন, সাং ডালাইচরকে বিকেল ৫টার দিকে কানাইঘাট বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।


অন্যদিকে, জিআর ১১/২৫ (কানাইঃ) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কামরান আহমদ (২৭), পিতা ফয়জুল হক, সাং চরিপাড়া (বাড়ডি)কে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে লোভাছড়া মুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজন সন্ত্রাসবিরোধী আইন-সংক্রান্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং অপরজন একটি জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।


পরে সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com