Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ নভেম্বর ২০২৬ · ০২:০০ অপরাহ্ন

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মোংলার আসামি ধরা পড়ল সিলেটে

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৯ ও ৬-এর যৌথ অভিযানে গত ১২ নভেম্বর রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার দাউদপুর সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমিরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‍্যাব-৯-এর সদর কোম্পানি ও র‍্যাব-৬-এর বাগেরহাট ইউনিটের সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার ইয়ার মোহাম্মদ সমির হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমিরখানি এলাকার জহির মিয়ার ছেলে। তিনি বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী এবং মোংলা বন্দর আবাসিক এলাকায় বসবাস করতেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে মোংলা বন্দর এলাকার মাধবী আবাসিক এলাকায় বসবাস করত। প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। সেই সুবাদে শিশুটি প্রায়ই সমিরের বাসায় গিয়ে তার দুই বছর বয়সী মেয়ের সঙ্গে খেলাধুলা করত।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি সমিরের বাসায় খেলতে গেলে তার স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন সমির। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে নিজ বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়।

ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

এ ঘটনায় গত ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত সমির পলাতক ছিলেন।

র‍্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৯ ও র‍্যাব-৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ১৪ নভেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার সমিরকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com