Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ নভেম্বর ২০২৬ · ০৯:৫৬ পূর্বাহ্ন

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ সকাল ৭টায় এসআরবি-১-এর অভিযান, হস্তান্তর গুলশান থানা পুলিশের কাছে
ছবি

ঢাকা :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে এসআরবি-১-এর একটি বিশেষ অভিযানিক দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।

উল্লেখ্য, মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র। তার গ্রেপ্তারের ঘটনায় রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com