Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ নভেম্বর ২০২৬ · ০৯:৫৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন এসপি হাবিবুল্লাহ

চ্যানেল জৈন্তা নিউজ নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে দায়িত্ব হস্তান্তর
ছবি

গোপালগঞ্জ :

দায়িত্ব পালন শেষে গোপালগঞ্জ জেলা পুলিশের সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহ। সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১৫ নভেম্বরের এক প্রজ্ঞাপনে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।

সোমবার রাতে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জে যোগদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। একই অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com