Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই শুরু, প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

১৭ নভেম্বর ২০২৬ • ০১:৪৮ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

‘সেবার ব্রতে চাকরি’—এই অঙ্গীকারকে সামনে রেখে হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে রোববার (১৫ নভেম্বর) পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।


হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা, অক্টোবর-২০২৬’-এর এ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নিয়োগ কার্যক্রমে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।


নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ সময় পুলিশ সুপার চাকরিপ্রত্যাশীদের কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দালাল ও প্রতারক চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


নিয়োগ বোর্ডকে সহায়তা করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ মো. নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স, ঢাকা এবং মো. কামরুজ্জামান সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।


এ ছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। কোনো প্রতারক বা দালালের মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে অর্থ লেনদেন না করতে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com