Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ০১:২৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ২৪ ডিসেম্বর, ফি সর্বোচ্চ ২০ হাজার টাকা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ০১:২৮ পূর্বাহ্ন

সিলেট :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আগামী ২৪ ডিসেম্বর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম চলবে।


সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অস্ত্র আইন ম্যানুয়েল-১৯২৪-এর ৭৫ নম্বর বিধি এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫-এর ৩১(ক) নম্বর বিধি অনুযায়ী ২০২৭ সালের জন্য এ নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবায়ন করা হবে। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।


লাইসেন্স নবায়নের জন্য বন্দুক, শটগান ও রাইফেলের ক্ষেত্রে ফি ১০ হাজার টাকা এবং পিস্তল ও রিভলবারের ক্ষেত্রে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর যুক্ত হবে। নির্ধারিত কোডে অনলাইনে চালানের মাধ্যমে যেকোনো তফসিলি ব্যাংকে অর্থ জমা দিয়ে চালানের মূল কপি দাখিল করতে হবে।


নবায়নের সময় পরিদর্শনের জন্য আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সঙ্গে আনতে হবে। পাশাপাশি মূল লাইসেন্স এবং সংশ্লিষ্ট থানা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের লাইসেন্সে প্রতিপাদন করিয়ে আনতে হবে। অস্ত্র ও গোলাবারুদ উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা থাকলে জমার রসিদ অথবা সাধারণ ডায়েরির (জিডি) কপি দাখিল করতে হবে।


গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাইসেন্সধারীর বয়স ৮০ বছরের বেশি হলে লাইসেন্স নবায়ন করা হবে না। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নির্ধারিত দিনে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


কোনো কারণে ২৪ ডিসেম্বর উপজেলা পর্যায়ে লাইসেন্স নবায়ন করা সম্ভব না হলে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে নবায়নের সুযোগ থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com