Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ নভেম্বর ২০২৬ · ১২:৩১ পূর্বাহ্ন

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার, ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ঢাকা :

দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে প্রায় ৮ হাজার চিকিৎসক, নার্স ও নার্সিং-সংশ্লিষ্ট কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত এক নোটিশের জবাবে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উত্থাপিত ৭১ বিধির নোটিশের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। দেশের প্রত্যেক নাগরিক যেন মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

৩ হাজার ৬৬৩ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে

চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে ৩ হাজার ৬৬৩ জন সহকারী সার্জন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

নার্স ও মিডওয়াইফ নিয়োগেও অগ্রগতি

নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া আরও ১ হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকেও আরও ১ হাজার ৭৭৫টি পদের নিয়োগ প্রস্তাব পাঠানো হয়েছে।

মিডওয়াইফ নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ৫৫৮ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছে। বর্তমানে তাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। পাশাপাশি আরও ১ হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডের শূন্য পদগুলোও আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল

স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ-সংক্রান্ত প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ডিপিপি অনুমোদিত হলে সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজও শুরু হবে বলে জানান তিনি।

চিকিৎসকদের আবাসন ও নিরাপত্তার ব্যবস্থা

দুর্গম এলাকায় চিকিৎসকদের দায়িত্ব পালনে অনীহা ও বদলির প্রবণতা কমাতে নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রাখা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপত্তা, মানসম্মত জীবনযাপনের সুযোগ এবং নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালনের ব্যবস্থা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা ছিল। এসব সমস্যা কাটিয়ে একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com