ঢাকা :
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চায়। দেশের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং বিগত সরকারের আমলে অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংঘটিত লুটপাটের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগেও সাংবাদিকদের আতঙ্কে থাকতে হতো। বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার গণমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না; বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সংবাদমাধ্যমের সহযোগিতা চায়।
বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ হয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জনগণের সামনে পুরোপুরি তুলে ধরা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এটি বর্তমান সরকারের অন্যতম বড় ব্যর্থতা।
ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে দেশের আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়মের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকেরাও ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে সমস্যায় পড়ছেন।
খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকিং খাতের সংকটের প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমেও রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ, উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ও ভুয়া সংবাদ প্রচার বন্ধে সরকার কাজ করছে। অনিবন্ধিত অনলাইন পোর্টালের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা অপসংস্কৃতি রোধের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা নিশ্চিত করা, সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ বৃদ্ধি এবং অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করার পরিকল্পনা রয়েছে।
গণমাধ্যমের গ্রহণযোগ্যতাকে সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, একজন মালিকের হাতে একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
সভায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি দলটির রাজনৈতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ আখ্যা দিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করার উদ্দেশ্যে এসব প্রচারণা চালানো হচ্ছে।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।