Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, অর্থায়নের সুযোগ নিয়ে মতবিনিময়

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের চিহ্নিতকরণ, প্রশিক্ষণ ও অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংকের ব্যবস্থাপক রাসেল চৌধুরী।


বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, প্রেসক্লাব সদস্য কয়েস আহমদ এবং তরুণ উদ্যোক্তা আব্দুল মালেক।


সভায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক জকিগঞ্জ শাখার মো. আবু সাঈম, রূপালী ব্যাংক পিএলসি বাবুর বাজার শাখার নুরুন্নাহার মুন্নি, রূপালী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখার মাহবুব হোসেন, পূবালী ব্যাংক জকিগঞ্জ শাখার জিয়াউল কবির চৌধুরী, পূবালী ব্যাংক কালিগঞ্জ শাখার মো. আবুল কাশেম, ডাচ্‌-বাংলা ব্যাংক জকিগঞ্জ উপশাখার রাসেল আহমদ এবং ইসলামী ব্যাংক জকিগঞ্জ উপশাখার মো. হাসান আহমদ।


এ ছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোর্শেদ লস্কর, দুলাল হোসেন ও গুফরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জনতা ব্যাংকের কর্মকর্তা দেলোয়ার হোসেন সাইদী।


সভায় বক্তারা জানান, ১৮ থেকে ২৮ বছর বয়সী আগ্রহী তরুণেরা নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় উদ্যোক্তা অনুসন্ধান, তাঁদের ব্যবসায়িক ধারণা ও উদ্যোগ চিহ্নিতকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সহজ শর্তে অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।


বক্তারা আরও বলেন, তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় পুঁজি, প্রশিক্ষণ ও দিকনির্দেশনার অভাবে অনেকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে পারেন না। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com