Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৬ নভেম্বর ২০২৬ · ১১:২৯ অপরাহ্ন

হবিগঞ্জে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন নবীগঞ্জ রাইজিং ফুটবল একাডেমি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের ঐতিহ্যবাহী বাগাউড়া মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ‘মাদক ছাড়, খেলতে আস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ফাইনাল খেলায় নবীগঞ্জ রাইজিং ফুটবল একাডেমি ২-০ গোলে হবিগঞ্জ আইজান এফসি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে হবিগঞ্জ আইজান এফসি ক্লাব।

সোমবার (১৬ নভেম্বর)  বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে বাগাউড়া মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৫০ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ এ ফুটবল ম্যাচ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু এবং সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিদেরও সম্মাননা প্রদান করা হয়।

আয়োজক ও অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে সহায়ক। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

টুর্নামেন্টটি সফল করতে ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব ও ইতালিপ্রবাসীরা আর্থিক সহযোগিতা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রবাসীদের এমন সহযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ভূমিকা রাখছে।

বিপুল দর্শকের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com