জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উপজেলা বিএনপি। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিএনপি নেতারা এ প্রতিক্রিয়া জানান।
সভায় বিএনপির প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। তিনি বলেন, জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এর ফলে উপজেলা সদরের উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন পাড়া-মহল্লার অবকাঠামোগত উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।
বাহারুল আলম বলেন, দীর্ঘদিন ধরে জৈন্তাপুরবাসী উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন। অতীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সেই প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। এ জন্য সীমান্তবর্তী জনপদের মানুষের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, জৈন্তাপুরসহ সিলেট-৪ আসনের বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার এবং উন্নয়নের বিষয়গুলো মন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ে তুলে ধরছেন। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তাঁরা আশাবাদী।
বিএনপির এ নেতা বলেন, পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে জৈন্তাপুরকে আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নসহ প্রত্যন্ত এলাকার উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ৩ নম্বর চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তফায়েল, স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ এবং যুবদল নেতা আব্দুল মতিন খসরুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির এবং সাবেক সভাপতি ময়নুল মুরসালিন রুহেলসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের ১২টি মৌজার নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।