Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৬ নভেম্বর ২০২৬ · ১০:৩৭ পূর্বাহ্ন

বড়লেখায় হাজীগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সদস্য সচিব রায়হান মুজিবকে সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব রায়হান মো. মুজিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। শুক্রবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, রায়হান মো. মুজিব দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। হাজীগঞ্জ বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রের বণিক সমিতির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে তাঁর দায়িত্বপ্রাপ্তি ব্যবসায়ী মহলের জন্য আনন্দ ও গর্বের বিষয়।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, রায়হান মো. মুজিবের দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিকতায় বাজারের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণে নতুন গতি সঞ্চার হবে।

সংবর্ধিত অতিথি রায়হান মো. মুজিব তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “ব্যবসায়ী ভাইয়েরা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে পারি—এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। বাজারের ঐতিহ্য রক্ষা এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.কে ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল কাদির পলাশ, স্কাইয়ের পরিচালক আহাদ আহমদ চৌধুরী, ডিভ্যান রেস্টুরেন্টের পরিচালক জুয়েল আহমদ, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, হানিফ মোবাইলের স্বত্বাধিকারী মোহাম্মদ হানিফ পারভেজ, বাজার মহালদার শামীম আহমদসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে রায়হান মো. মুজিবকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

এদিকে, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল হক চিকিৎসার প্রয়োজনে ভারত সফরে থাকায় তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রায়হান মো. মুজিব। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বণিক সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com