ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা এবং ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে মডেল এলাকায় রূপান্তর করতে চান সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি বলেছেন, ছাতক-দোয়ারাবাজারবাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে বড় ধরনের প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
রোববার (১৫ নভেম্বর) সকালে ছাতক পৌরসভা এলাকায় কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় এমপি মিলন বলেন, ছাতক পৌরসভা থেকে সুরমা সেতুর পাগল হাসান চত্বর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি গোবিন্দগঞ্জ থেকে হাসান চত্বর পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এ দুটি কাজে সরকারের প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া ছাতক-দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সহায়তা ও অনুদানে ছাতক পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা এবং ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে মডেল এলাকায় রূপান্তর করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকার সর্বস্তরের মানুষ ও সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এর আগে সকালে ছাতক পৌরসভা ভবনের পশ্চিম পাশে ৪১ লাখ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে নির্মিত ইউনিব্লক রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। একই সঙ্গে প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ থেকে পৌর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার নির্মাণকাজের উদ্বোধন এবং ১৮ লাখ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মণ্ডলীভোগ সরকারি পুকুরের (ছাতক হাইস্কুলের পুকুর) সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পৌরসভার প্রকৌশলী আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌর কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফারুক আহমদ, যুবদল নেতা ফখরুল আলম, নোমান ইমদাদ কানন, মজনু মিয়া, লালু শাহ, সালেহ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল আমিন।