Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৬ নভেম্বর ২০২৬ · ০১:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শেষ হলো পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা, উত্তীর্ণ ৪১৯

চ্যানেল জৈন্তা নিউজ ৫৪৮ জনের অংশগ্রহণ, পুরুষ ৩৯৬ ও নারী ২৩ জন; লিখিত পরীক্ষা ২৫ নভেম্বর
ছবি

সুনামগঞ্জ :

সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা অক্টোবর-২০২৬-এর মাঠপর্যায়ের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিন দিনের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষার বিভিন্ন ধাপ শেষে মোট ৪১৯ জন প্রার্থী পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ৩৯৬ জন এবং নারী ২৩ জন।

রোববার (১৫ নভেম্বর) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে শেষ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এ নিয়োগ কার্যক্রমের শেষ দিনে দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ ৭২৮ জন প্রার্থীর মধ্যে ৫৪৮ জন অংশগ্রহণ করেন।

দিনব্যাপী শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড় অনুষ্ঠিত হয়। পাশাপাশি ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

মাঠপর্যায়ের এ নিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় পর্যবেক্ষণে নিয়োগের প্রতিটি ধাপ সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি মো. মনিরুজ্জামান (আর্মস অ্যান্ড অ্যামুনিশন), অতিরিক্ত পুলিশ সুপার (কনফিডেনশিয়াল শাখা) ফাতেমা-তুজ-জহরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন, পিপিএম। এ ছাড়া সুনামগঞ্জের সিভিল সার্জন মনোনীত দুইজন চিকিৎসকসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠপর্যায়ের পরীক্ষা শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে নিয়োগকে কেন্দ্র করে কোনো দালাল, প্রতারক কিংবা অসাধু ব্যক্তির প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার জন্য প্রার্থীদের সতর্ক করেন।

পুলিশ সুপার আশ্বস্ত করেন, সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। কোনো ধরনের অনিয়ম কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে নিয়োগের সুযোগ দেওয়া হবে না।

উল্লেখ্য, মাঠপর্যায়ের সব ধাপের পরীক্ষা শেষে উত্তীর্ণ ৪১৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ২৫ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর কলেজে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com