সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) ভোররাতে ২৮ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের চাঁনপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্র জানায়, ভারতের সঙ্গে সুনামগঞ্জের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে রয়েছে ব্যাটালিয়নের আওতাধীন ১৯টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।