Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার চিনি, জিরা, কিসমিস, শাড়ি ও ফেসওয়াশসহ বিভিন্ন পণ্য উদ্ধার

১৬ নভেম্বর ২০২৬ • ১২:৩৬ পূর্বাহ্ন

কানাইঘাট:

সিলেটের কানাইঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা সিজারমূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি, কিসমিস, জিরা, শাড়ি ও ফেসওয়াশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


রোববার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় এ অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।


জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, বিভিন্ন প্রকারের ১৫টি শাড়ি এবং ৬২০টি ফেসওয়াশ। এসব মালামালের সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ ৮ হাজার টাকা।


বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।


জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন channeljaintanews24.com