সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা। এ সময় হযরত আলী (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন উল্লাসনগর এলাকায় পলাতক আসামি মো. বিল্লাল হোসেনের বসতঘরের পূর্ব পাশে সামনের উঠানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
অভিযানে গ্রেপ্তার হযরত আলী (১৯) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা মোট ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। প্রতিটি শলাকার আনুমানিক মূল্য ৪ টাকা হিসেবে জব্দ করা বিড়ির মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খাঁন, পুলিশ সদস্য ৫৯৯ মোশারফ ও ১০৩৭ দীপক মুন্ডা অংশগ্রহণ করেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক তিনজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।