Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ১২:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে কুইজ ও জিপিএ-৫ প্রাপ্ত ৭০ শিক্ষার্থীকে পুরস্কৃত করল দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ১২:২৭ অপরাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:


শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে সামাজিক সংগঠন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি।


শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওবায়দুল হক মোনেমের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক অপু দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।


প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পায় এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয়। দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি দারুণ একটি কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলার অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। এ উদ্যোগে তাঁরাও পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রভাষক শরাফত উল্লাহ, আবদুল মজিদ কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম, পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল খয়ের, সমাজকর্মী ছালিক আহমদ, গণমাধ্যমকর্মী নেওয়াজ আহমেদ এবং দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী নোমান।


এ সময় অভিভাবক জাহাঙ্গীর আলম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, দূর্বাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুহিনূর রহমান নাহিদ, সলফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন দেবসহ শিক্ষক, অভিভাবক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২৪ অক্টোবর শান্তিগঞ্জ উপজেলাব্যাপী এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় মেধাক্রম অনুযায়ী নির্বাচিত ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সম্মাননাপত্র ও বই প্রদান করা হয়। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com