Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ০৭:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোয়াইনঘাটে রাতারগুল রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ০৭:৪৫ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ইয়াছিন মুন্সি (৩২), মো. মদরিছ আলী সিকদার (৫৫), মকলিছুর রহমান (৪৫) ও মো. শাহীন মাহমুদ (৪১)।


গোয়াইনঘাট থানা পুলিশের তথ্যমতে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর এ বিশেষ অভিযান পরিচালনা করে।


পুলিশ জানায়, গত ৮ নভেম্বর রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাট থানায় দায়ের করা মামলা নম্বর ১১, তারিখ ১১ নভেম্বর ২০২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় দায়ের করা হয়েছে।


গ্রেপ্তারকৃত ইয়াছিন মুন্সি (৩২) গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের পূর্ব তারুখাল গ্রামের মৃত নুরুল ইসলাম মুন্সির ছেলে। তিনি পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।


মো. মদরিছ আলী সিকদার (৫৫) ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও সিকদারপাড়া গ্রামের মৃত সমছুল হক সিকদারের ছেলে। তিনি গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য।


মকলিছুর রহমান (৪৫) ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের যতনাথা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বলে উল্লেখ করা হয়েছে।


অপর গ্রেপ্তারকৃত মো. শাহীন মাহমুদ (৪১) ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি গ্রামের মো. আব্দুর রবের ছেলে। তিনি জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডের ঘটনায় এর আগেও গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।


গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com