Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ নভেম্বর ২০২৬ · ১১:৪৫ অপরাহ্ন

জকিগঞ্জে পৃথক অভিযানে ১৬৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ৪ মাদক মামলা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ১৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় উপজেলার খলাছড়া ও কাজলসার ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের দক্ষিণ মাদারখাল এলাকায় জনৈক এখলাছ আলীর বসতবাড়ির সামনের সড়ক এবং মাদারখাল উত্তর জামে মসজিদের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৫৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাসহ কলিম উদ্দিন (৪৫) ও সফর উদ্দিন ওরফে সফই (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কলিম উদ্দিন দক্ষিণ মাদারখাল গ্রামের মৃত গোলাপ আলী ও মৃত কুলসুমা বেগমের ছেলে। অপর আসামি সফর উদ্দিন পশ্চিম মাদারখাল গ্রামের মৃত হাসিম আলী ও আঙ্গুর বিবির ছেলে।

এ ছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের পলাশপুর এলাকায় আরিফ ভেরাইটিজ স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ শাহাব উদ্দিন ওরফে সাবু (৫৫) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাড়িকান্দি গ্রামের তেরা মিয়া ও হাসনা বেগমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মাদক মামলা করা হয়েছে। পরে তাঁদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জকিগঞ্জ থানা পুলিশের সিডিএমএস ও রেকর্ডপত্র যাচাই করে জানা গেছে, কলিম উদ্দিনের বিরুদ্ধে আগে তিনটি, সফর উদ্দিনের বিরুদ্ধে তিনটি এবং শাহাব উদ্দিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।

জেলা পুলিশের দাবি, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, মাদক চোরাচালান প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com