Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ নভেম্বর ২০২৬ · ১১:৩৬ অপরাহ্ন

সিলেটে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ কার্যক্রমের উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতে দুই দিনব্যাপী ক্যাম্পেইন শুরু
ছবি

সিলেট :

স্মার্ট বাংলাদেশ গঠন এবং সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতে সিলেটের বটেশ্বর বাজারে শুরু হয়েছে ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ ক্যাম্পেইন। পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর বাজারে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথি ও ব্যাংকের কর্মকর্তারা।

এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বাজারে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধার আওতায় নিয়ে আসা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার ব্যবস্থাপক আদনান মাহমুদ চৌধুরী। তিনি ব্যবসায়ী, গ্রাহক ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে ক্যাশলেস ব্যাংকিংয়ের সুবিধা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, ক্যাশলেস ব্যাংকিং একটি আধুনিক লেনদেনব্যবস্থা। এর মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা থেকে মুক্ত থাকা সম্ভব। আগে যেখানে লেনদেনের জন্য নগদ টাকা বহন করতে হতো, সেখানে এখন মোবাইল ফোনের মাধ্যমে পূবালী ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর (Bangla QR) কোড স্ক্যান করেই মুহূর্তে লেনদেন করা যাচ্ছে।

এতে ছেঁড়া-ফাটা নোটের সমস্যা, নগদ টাকা বহনের নিরাপত্তাঝুঁকি এবং খুচরা টাকা নিয়ে ভোগান্তি কমবে। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের হাতে-কলমে ডিজিটাল লেনদেন পদ্ধতি শেখাবেন। পাশাপাশি নতুন ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা ও গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটেশ্বর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আইয়ুব আলী। তিনি পূবালী ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করে কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

ব্যাংকের অফিসার মো. আবু মাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বটেশ্বর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমদ। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ডিজিএম আব্দুল লতিফ, পূবালী ব্যাংকের এডিসি আরএম সাইয়েদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সালিক আহমদ, শামীম আহমদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বটেশ্বর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম রাব্বানী বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com