শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ১৫০ জন হাফিজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে এবং লন্ডনপ্রবাসী আনা মিয়ার সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ১৫ পারা ও ১০ পারা—এই দুটি বিভাগে অংশ নেন।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও ডুংরিয়া নতুনপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কারী মিসবাহ উদ্দিন ঠাকুরভোগী।
বসিয়া খাউরী গ্রামের প্রবীণ মুরব্বি নুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে দুটি বিভাগে মোট ২০ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকেরা জানান, মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশন প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এতে জেলার বিভিন্ন এলাকার কোরআনের হাফিজ শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান। তাঁদের মতে, এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজ ও চর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে।