Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বড়লেখা পুলিশের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

১৩ নভেম্বর ২০২৬ • ০৯:৪৪ অপরাহ্ন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) বড়লেখা থানা পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছয়ফুর রহমান ছুবুরকে গ্রেপ্তার করে।


পুলিশ সূত্রে জানা যায়, ছয়ফুর রহমান ছুবুর চুরি মামলার দায়রা মামলা নং-৬৩/১৪ এবং জিআর মামলা নং-১০০/১১ (বড়)-এর আসামি। ওই মামলায় পৃথক ধারায় তাঁর মোট সাত বছরের কারাদণ্ড হয়েছে। সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন।


এ ছাড়া পুলিশের পৃথক অভিযানে সিআর মামলা নং-১৬৬/২৬ (বড়)-এর পরোয়ানাভুক্ত আসামি জামিলা বেগম ও সাজু আহমদকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বড়লেখা থানা পুলিশের এ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানা কার্যকরের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com