Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ নভেম্বর ২০২৬ · ০৯:০১ অপরাহ্ন

জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চলের রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসীরা, লন্ডনে সংবাদ সম্মেলন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম শত্রুমুক্ত এলাকা হিসেবে সিলেটের জকিগঞ্জকে ‘দেশের প্রথম মুক্তাঞ্চল’ ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে। দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও নানা কর্মসূচির পর এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের ক্যাফে গ্রীলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের জকিগঞ্জ সফরের কথা রয়েছে। তাঁর এ সফরকে কেন্দ্র করে জকিগঞ্জের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আব্দুর রাজ্জাক ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হোসাইন।

এতে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি জয়নুল আবেদীন, কোষাধ্যক্ষ কাজী মাওলানা এমদাদুল হক, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাজী খালেদ, সহকারী কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ও জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সম্পাদক ফজলে চৌধুরী একলিম এবং সহপ্রচার সম্পাদক শরীফ আহমদ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে জকিগঞ্জ শত্রুমুক্ত হয়। এর মধ্য দিয়ে এলাকাটি দেশের প্রথম শত্রুমুক্ত অঞ্চল হিসেবে ইতিহাসে বিশেষ স্থান করে নেয়। অথচ স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এ ঐতিহাসিক গৌরবের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি।

তাঁরা জানান, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, র‍্যালিসহ নানা উদ্যোগ উল্লেখযোগ্য।

বক্তারা আরও বলেন, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী ১ ডিসেম্বরের আয়োজন সফল করতে দেশ-বিদেশে অবস্থানরত জকিগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তাঁরা।

এদিকে, জকিগঞ্জের ঐতিহাসিক মুক্তাঞ্চলের স্বীকৃতির উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী ২১ নভেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিশেষ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেছে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে।

কর্মসূচিতে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর জকিগঞ্জের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনায় প্রবাসী জকিগঞ্জবাসীর পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com