সিলেট:
সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে যাত্রীবাহী বাস থেকে ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ নভেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তেলীবাজার বাইপাস পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তেলীবাজার বাইপাস পয়েন্টের দক্ষিণ পাশে সড়কে চেকপোস্ট বসিয়ে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় বাস থেকে ৪৯টি ভারতীয় কম্বল, ৩৬০ পিস আমুল কুল প্রিমিয়াম কেশর পানীয় এবং ১২৮ পিস পেপার বোট সুইং কোকোনাট ওয়াটার ড্রিংক উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর্মসুরা গ্রামের মো. নাইম বেপারী (২২), নারায়ণগঞ্জ সদর উপজেলার জীমখানা এলাকার মো. তানভীর ইসলাম (২৫) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকার মো. মুন্না (২৫)।
পুলিশ জানায়, উদ্ধার করা ভারতীয় পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।