Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৮:১৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে আসকের বর্ণাঢ্য মিলনমেলা, মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৮:১৬ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

মানবতার সেবা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিলেটের জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে আয়োজিত এ মিলনমেলায় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান রাকিব আল মাহমুদ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কিবরিয়া আহমদ। জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে এবং সহসভাপতি মাহবুব জামান আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিচালক লাকি আক্তার নুপুর, বিভাগীয় সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান, সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হামিদা আক্তার শশী, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জৈন্তাপুর জোনপ্রধান নাছির উদ্দিন।


এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সিলেট জেলা ফারিয়া ফার্মাসিউটিক্যালসের সভাপতি মাসুক আহমদ।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম বাবু ও নাজিম উদ্দিন নাজিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জৈন্তাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জামিল আহমদ।


সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহসভাপতি মাহবুব জামান আলমগীর, আলিম উদ্দিন ও কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক আরিফ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিবরিয়া আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফা বেগম ও রোজিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই মানবিক চেতনাকে ধারণ করে সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা প্রয়োজন।


প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান রাকিব আল মাহমুদ জৈন্তাপুর উপজেলা শাখার এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, আগামী দিনে মানবাধিকার সুরক্ষা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।


কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।


অনুষ্ঠানের শেষপর্যায়ে উপজেলা শাখার সভাপতি আবুল খায়েরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় তিনি উপস্থিত অতিথি, সাংবাদিক ও নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com