Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ নভেম্বর ২০২৬ · ০৬:৫৪ অপরাহ্ন

রাতারগুল রিসোর্টকাণ্ডে গ্রেপ্তার ১৯, নতুন করে তিন নেতাকর্মী আটক

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ। সর্বশেষ তিনজনসহ এ পর্যন্ত মোট ১৯ জন গ্রেপ্তার হলেন।

সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. ফয়জুল করিম (৪০), মুসলিম নগর গ্রামের কুরবান সরকারের ছেলে মো. আশিক সরকার (২৯) এবং রাজনগর গ্রামের মৃত কাজী মতাহির আলীর ছেলে আলিম উদ্দিন (৫০)। ফয়জুল করিম ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক, আশিক সরকার ৩ নম্বর পূর্ব জাফলং ছাত্রলীগের সহসভাপতি এবং আলিম উদ্দিন ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টের পেছনের একটি খালি জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় মিলিত হন। ওই সভায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারও উপস্থিত ছিলেন বলে পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। অর্থাৎ মামলায় মোট আসামি ১৯৫ জন।

এর আগে বুধবার গভীর রাতে পুলিশ আলোচিত সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি বন্ধ করে দেয়। এ সময় রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়। পরে মামলার তদন্ত ও বিভিন্ন অভিযানে অন্যদের গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার পর্যন্ত এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ওসির দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com