Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ন

সিলেট :

সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি আবুল আহমদকে (৩২) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৭টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর থানার কলেজ অব নার্সিংয়ের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী শিশুটি বিয়ানীবাজারের দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে শিশুটির মা-বাবা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সে বাড়িতে একা ছিল। এ সময় আবুল আহমদ ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।


শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে মা-বাবা বাড়িতে ফিরে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়।


এসআরবি জানায়, মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি আবুল আহমদকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com