Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৩:০৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ভারত থেকে ফিরছিলেন ৬ বাংলাদেশি, সীমান্তে আটক মানবপাচারকারীসহ ৭

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৩:০৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজন পালিয়ে গেছেন।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর বাঁশতলা বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।


বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ছয় বাংলাদেশির মধ্যে দুজন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে কীভাবে তারা ভারতে গিয়েছিলেন এবং কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।


তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকে মানবপাচারকারী হিসেবে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজন পালিয়ে গেলে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পর্যবেক্ষণে ড্রোন, সিসি ক্যামেরা ও সার্চলাইটের ব্যবহারও বাড়ানো হচ্ছে।


আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com