Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বড়লেখায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩ নভেম্বর ২০২৬ • ০২:৩১ অপরাহ্ন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজারের দক্ষিণ লঘাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল কাইয়ুম (৪০) ও আলী হোসেন (৪৩)। আব্দুল কাইয়ুম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কালিউতা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। বর্তমানে তিনি বড়লেখার দক্ষিণ লঘাটি এলাকার বিল্লাল মিয়ার কলোনিতে বসবাস করতেন। অপর গ্রেপ্তার আলী হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার থানার সাংলা গ্রামের আব্দুল হাসিবের ছেলে।


পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বড়লেখা থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় ১১ নভেম্বর বড়লেখা থানায় মামলা নম্বর ০৮ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।


বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com