সিলেট :
সিলেটে হৃদরোগীদের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে নিয়মিত ওপেন হার্ট (বাইপাস) সার্জারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে সিলেটসহ আশপাশের অঞ্চলের হৃদরোগীরা নিজ এলাকায় আধুনিক প্রযুক্তিতে জীবনরক্ষাকারী এ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। এতে রোগীদের ভোগান্তি, সময় ও অর্থের সাশ্রয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতাল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, চিকিৎসা খাতের জন্য আজ অত্যন্ত গর্বের ও মাইলফলক একটি দিন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিতভাবে বাইপাস সার্জারি চালু হওয়া হৃদরোগীদের চিকিৎসাসেবার মান আরও বাড়াবে। বর্তমান সময়ে হৃদরোগ একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এ অঞ্চলের মানুষ এখন ঘরের কাছেই সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা পাবেন। এ উদ্যোগের ফলে রোগীদের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি সিলেটের স্বাস্থ্যসেবার মানও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকার কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. ফারুক আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. খালেদ মহসিন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদ। হাফেজ আব্দুল বাছিরের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী।
পরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন। তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অধ্যাপক ডা. ফারুক আহমেদ তাঁর বক্তব্যে বলেন, একজন রোগীর সফল বাইপাস অপারেশনের মাধ্যমে নতুন জীবন লাভের সুযোগ তৈরি হয়। তবে অপারেশনের পর রোগীকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জীবনযাপন ও চলাফেরা করতে হয়। তিনি মরহুম জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ মালিকের দিকনির্দেশনা ও পরামর্শের কথা স্মরণ করে বলেন, সিলেটের হার্ট ফাউন্ডেশনকে একটি পূর্ণাঙ্গ ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, তাঁর সহযোগিতা এবং ডা. দেওয়ান ইফতেখার রাজা চৌধুরীসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর নিরলস প্রচেষ্টায় হাসপাতালটিতে সফল বাইপাস সার্জারির সংখ্যা ২৮৭ ছাড়িয়েছে। ভবিষ্যতে বাইপাস অপারেশনসহ হৃদরোগের চিকিৎসায় আরও আধুনিক সেবা চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক ডা. মো. খালেদ মহসিন বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে অত্যাধুনিক ক্যাথল্যাব ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে নিয়মিত এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং অস্থায়ী ও স্থায়ী পেসমেকার স্থাপনের মতো জটিল ও জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সিলেটবাসীর দোরগোড়ায় দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যে আধুনিক হৃদরোগের চিকিৎসা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইন কার্ডিওলজি ডা. কৌশিক মজুমদার এবং সিনিয়র কনসালট্যান্ট ইন কার্ডিয়াক সার্জারি ডা. দেওয়ান ইফতেখার রাজা চৌধুরী।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর বলেন, হাঁটি হাঁটি পা পা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট আজকের অবস্থানে পৌঁছেছে। এ পর্যায়ে আসার পেছনে মরহুম জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ মালিকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। অলাভজনক ও সেবামূলক এ প্রতিষ্ঠানকে হৃদরোগীদের কল্যাণে আরও অনেক দূর এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপআঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাস, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. মো. আলতাফুর রহমান ও অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনোজ্জীর আলী, কোষাধ্যক্ষ সহিদ আহমদ চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ ডা. শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, সোশ্যাল সেক্রেটারি আব্দুল মালিক জাকা, কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, অধ্যাপক ডা. কাজী আক্তার উদ্দিন, অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান, আজীবন সদস্য আতাউর রহমান, হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আব্দুল মুনিম চৌধুরী, সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আহমেদসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।
সিলেটে নিয়মিত ওপেন হার্ট সার্জারি কার্যক্রম চালুর এ উদ্যোগকে হৃদরোগ চিকিৎসায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে সিলেট ও আশপাশের জেলার রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়ার প্রয়োজন ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।