Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

১৩ নভেম্বর ২০২৬ • ০১:১১ পূর্বাহ্ন

সিলেট :

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪০০ কেজি আমদানিনিষিদ্ধ ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীসহ দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৮ হাজার টাকা।


বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন শাওনের নেতৃত্বে পুলিশের একটি দল রশিদপুর পয়েন্ট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ঢাকা মেট্রো-ট-১৬-৪৭৯৯ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৭৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার দামকুড়া থানার হরিপুর গ্রামের আমির হামজার ছেলে মো. মিনারুল ইসলাম (৩৮) এবং একই গ্রামের আলম হোসেনের ছেলে সোহাগ (১৮)।


পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১১ নভেম্বর দায়ের করা হয়। মামলা নম্বর ১৩।


গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে আমদানিকৃত পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে আইনানুগ অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com