Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ নভেম্বর ২০২৬ · ১২:৪৩ পূর্বাহ্ন

জলবায়ু, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা, আগামী বছর বাংলাদেশ সফরে আগ্রহী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে দুই নেতার এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে আন্তর্জাতিক আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানির প্রসার, পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা এবং দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ ও খাল খননের উদ্যোগের কথাও তুলে ধরেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হলে উভয় দেশই লাভবান হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ ছাড়া কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং এ খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বিশেষ করে কৃষি ও অর্থনৈতিক খাতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।

কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ বৈঠককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কৃষি উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হলে তা বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com