নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১১০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৪৪ পিস ইয়াবা, ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটো এবং ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করেছে।
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে ১১০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৯টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।