জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
গত ৮ নভেম্বর , রোববার শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড সদস্য মো. মুজিবুর রহমান।
পরিদর্শনকালে ইউএনও পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মন্দির পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পূজার আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে ইউএনওকে অবহিত করেন।
মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রশাসনের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা এবং পাশে থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কমিটির নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সব ধর্মের মানুষের উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হোক—এটাই তাঁদের প্রত্যাশা।