Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

চিকনাগুলে শ্যামাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিলেন নিরাপত্তা ও প্রস্তুতির খোঁজ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।


গত ৮ নভেম্বর , রোববার শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড সদস্য মো. মুজিবুর রহমান।


পরিদর্শনকালে ইউএনও পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় মন্দির পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পূজার আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে ইউএনওকে অবহিত করেন।


মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রশাসনের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা এবং পাশে থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


কমিটির নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সব ধর্মের মানুষের উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হোক—এটাই তাঁদের প্রত্যাশা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com