জৈন্তাপুর:
যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াদুদ চৌধুরী দুদুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ নভেম্বর ২০২৬, সোমবার দিবাগত মধ্যরাতে যুক্তরাজ্যের লন্ডনে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন আব্দুল ওয়াদুদ চৌধুরী দুদু। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ছোট ভাই আমেরিকাপ্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরু।
মরহুমের বহুমুখী সামাজিক ও দ্বীনি খেদমত স্মরণ এবং রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত আল-মানসুর মাদরাসা প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম আব্দুল ওয়াদুদ চৌধুরী দুদু ছিলেন দরবস্ত আল-মানসুর মাদরাসার সম্মানিত দাতা সদস্য এবং জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরুর বড় ভাই।
মাদরাসার সদরুল মুদাররিসিন হযরত মাওলানা মইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম আলী, সাবেক ইউপি সদস্য নূর মিয়া এবং জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সার্বিক ব্যবস্থাপক মাওলানা মুজাম্মিল হেলালি।
বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি জীবদ্দশায় শুধু প্রবাসে অবস্থান করেননি, দেশের মাটি ও মানুষের প্রতিও তাঁর ছিল গভীর ভালোবাসা। এলাকার রাস্তাঘাট নির্মাণ, মসজিদ-মাদরাসার উন্নয়ন এবং গরিব ও অসহায় মানুষের দুঃখ-দুর্দশায় তিনি সবসময় উদারভাবে পাশে দাঁড়িয়েছেন। তাঁর মহৎ সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল হক (ফান্দু), নাজমুল ইসলাম (পাকড়ি টিকর), শফিকুর রহমান (বিছনাটেক), আব্দুল মতিন (পাকড়ি টিকর), হারুন আহমেদ (চাল্লাইন), মহরম আলী (চাল্লাইন), সৌদিপ্রবাসী ইমরান আহমদ (পাকড়ি), শরীফ উদ্দিন (বিছনাটেক), সিরাজুদ্দিন (বিছনাটেক), কিবরিয়া (দরবস্ত দক্ষিণ), শাহাবুদ্দিন মিস্ত্রি (ফান্দু), বদরুল আলম (দরবস্ত উত্তর), নাসির উদ্দিন (দরবস্ত উত্তর), জহির উদ্দিন (পাকড়ি) ও নাসির উদ্দিন (ডাইয়া) প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মাদরাসার সহকারী মুহতামিম হাফিজ তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মরণসভাটি শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়।
পরিশেষে বিশেষ খতমে কোরআন শেষে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডাইয়ার হুজুর। এর মধ্য দিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।