Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা ভাস্কর গ্রেপ্তার

১২ নভেম্বর ২০২৬ • ১১:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা ভাস্কর দেশমুখ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।


পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে ভাস্কর দেশমুখ্যকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক ইব্রাহিম সরকার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ভাস্কর দেশমুখ্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com