Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি অনলাইন ডেস্ক রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার

১২ নভেম্বর ২০২৬ • ০৫:১০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক ঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কৃত নেত্রীর নাম শারমিন আক্তার রিতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়ের করা মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।


প্রাপ্ত তথ্য ও অভিযোগ যথাযথভাবে যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এতে আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।


বহিষ্কারের সিদ্ধান্ত অনুযায়ী, শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি কিংবা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।

বিজ্ঞাপন channeljaintanews24.com