Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ নভেম্বর ২০২৬ · ০৫:০৫ অপরাহ্ন

জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে সভাপতির পরিদর্শন, সংবর্ধনা পেলেন ১৬২ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট :

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ জুলফিকার আলী, এএফডব্লিউসি, পিএসসি। বুধবার (১১ নভেম্বর) সভাপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৬২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

পরিদর্শন উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে প্রতিষ্ঠানের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সভাপতিকে অবহিত করা হয়।

পরে তিনি এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৪৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন শিক্ষার্থী।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সভাপতি প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থা, ক্যান্টিন এবং সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে শিক্ষার গুণগত মান ও সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনের শেষ পর্যায়ে পরিদর্শনকে স্মরণীয় করে রাখতে এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে তিনি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।

সভাপতির এ পরিদর্শনকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com