Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০২:৫২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে শব্দ ও বায়ুদূষণ: ১১ ট্রাকচালককে ৮ হাজার টাকা জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০২:৫২ অপরাহ্ন

সিলেট : সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে পরিবেশদূষণ নিয়ন্ত্রণসংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে ১১টি ট্রাকের চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


এসআরবি-৯, সিপিএসসি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল এ কার্যক্রম পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত নিষিদ্ধ ও বিকট শব্দের হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়।


অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১১টি ট্রাকের চালককে পৃথকভাবে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় আইনভঙ্গকারীদের বিরুদ্ধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com