Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ নভেম্বর ২০২৬ · ১২:৫৮ অপরাহ্ন

রাতের আঁধারে চোরাচালানের চেষ্টা, সিলেটে ১২ লাখ টাকার পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ সিলেট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চশমা, প্রসাধনী ও জিরাসহ ১২ লাখ ৬৭ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ
ছবি

সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় চশমা, ফেসওয়াশ, চিনি ও জিরাসহ ১২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট ও লোভাছড়া বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৫২৬টি চশমা, ৫৩টি ফেসওয়াশ এবং ১০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।

অন্যদিকে, ১২ নভেম্বর রাত আনুমানিক ৩টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ লোভাছড়া বিওপির একটি টহল দল কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

দুটি পৃথক অভিযানে সর্বমোট ১২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

১৯ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com