Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ নভেম্বর ২০২৬ · ১২:৫৪ অপরাহ্ন

সীমান্ত দিয়ে অস্ত্র-বিস্ফোরক অনুপ্রবেশ ঠেকাতে পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত দিয়ে কারা আসা-যাওয়া করছে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপার (এসপি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। সংশ্লিষ্ট পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সম্প্রতি সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানান, ওই সভায় সশরীরে উপস্থিত ছিলেন—এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের তথ্য জানার চেষ্টা চলছে।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে চলমান বিশেষ অভিযান আরও জোরদার, নাশকতার অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জামিনে মুক্ত ব্যক্তিদের কেউ নতুন করে নাশকতায় জড়াচ্ছেন কি না, সে বিষয়েও নজর রাখতে বলা হয়েছে।

তবে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গণগ্রেপ্তারের মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন এবং কোনো ধরনের নিষ্ক্রিয়তা বরদাশত না করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com