Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০৩:০৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও দেশীয় মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০৩:০৯ পূর্বাহ্ন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা (চাঁনপাড়া) গ্রামের নাসির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এবং একই ইউনিয়নের কাটিহারা গ্রামের প্রয়াত দেবীচরণ রবিদাসের ছেলে রবি রবিদাস (৪০)।


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানের একপর্যায়ে বুল্লাবাজার ব্রিজের ওপর থেকে রায়হান মিয়াকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপরদিকে, কাটিহারা গ্রামে রবি রবিদাসের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৪ লিটার দেশীয় মদ উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পরে বুধবারই তাঁদের হবিগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com