Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ নভেম্বর ২০২৬ · ০৩:০৭ পূর্বাহ্ন

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়, আজ বাংলাদেশের পক্ষে ভাষণ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

আনতালিয়া (তুরস্ক):

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের আগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। পরে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন তিনি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কুশল বিনিময়ের সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।

এ ছাড়া জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশ ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এদিকে কপ-৩১ সম্মেলনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলও সম্মেলনে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। এ পরিস্থিতিতে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দেশের অবস্থান তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com