ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি, সময়োপযোগী তথ্য ও সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সভায় অংশগ্রহণকারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং মাঠ সহায়ক এম এ মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া, শাওন পোদ্দার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ এবং কারিতাসের মাঠ সহায়ক এম এম আর সৌরভ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি, সময়োপযোগী তথ্যসেবা এবং সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে। পাশাপাশি কৃষকদের প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে কৃষি পরামর্শ ও তথ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় উপজেলার তিনটি ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।