সিলেট :
সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে নগরীর টিলাগড় এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে শাহপরাণ থানা পুলিশ এবং অপর তিনজনকে পৃথক একটি মামলার তদন্তে কোতোয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য, টিলাগড় এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের নির্দেশনায় ওই মিছিল সংঘটিত হয়েছিল।
টিলাগড়ের ঘটনায় গ্রেফতার তিনজন হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা উপজেলার শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তাঁরা সিলেট নগরীর শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাঁদের সহযোগীরা বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে ঝটিকা মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও কিছু লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
কোতোয়ালী পুলিশের অভিযানে আরও তিনজন গ্রেফতার
অন্যদিকে, একই রাতে নগরীর পৃথক দুটি এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেল আহমদকে গ্রেফতার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে বাগবাড়ি এলাকা থেকে নাইম ও জুনায়েদকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গত ১৮ জুন থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত রোববার রাতে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্ট-সংলগ্ন একটি রিসোর্টে রনজিত চন্দ্র সরকারের মতবিনিময় সভা ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরদিন নগরীর টিলাগড় এলাকায় তাঁর অনুসারীদের ঝটিকা মিছিলের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।