Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৫:৫২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুন গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৫:৫২ অপরাহ্ন

কানাইঘাট সিলেট :

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কানাইঘাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী-২০১৩)-এর আওতায় কানাইঘাট থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নাজমুল ইসলাম হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তার নাজমুল ইসলাম হারুন কানাইঘাট উপজেলার ধনপুর গ্রামের মৃত মাওলানা সোলেমানের ছেলে। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি কানাইঘাট পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।


পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বুধবার (১১ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


কানাইঘাটে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় এসেছে—এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com