Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সুনামগঞ্জে বাজার মনিটরিংয়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।


সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি, পণ্যের মোড়কে অনিয়ম এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।


জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—আল আরাফাহ বেকারি, মেসার্স মা এন্টারপ্রাইজ এবং ওমর উসমান ফ্রুট অ্যান্ড ফ্রুট এজেন্সি। এর মধ্যে আল আরাফাহ বেকারির মালিক কামরুল হাসান মুন্নাকে এক লাখ টাকা, মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মিন্টু দেবকে এক লাখ টাকা এবং ওমর উসমান ফ্রুট অ্যান্ড ফ্রুট এজেন্সির মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৫৩ ধারায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়।


এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করা, পণ্যের সঠিক মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com